AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চান স্পিকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০৬ পিএম, ২২ জুন, ২০২৬

বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চান স্পিকার

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। একই সঙ্গে অধিবেশনে মন্ত্রীদের আরও বেশি উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্পিকার।

সোমবার (২২ জুন) স্পিকারের সভাপতিত্বে সংসদের বৈঠকে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি অভিযোগ করেন, বাজেট অধিবেশনের বড় অংশজুড়েই মন্ত্রীদের অনেকে উপস্থিত থাকেন না, ফলে সংসদীয় আলোচনা কার্যকরভাবে এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা অনেক সময় অধিবেশনে অনুপস্থিত থাকেন, অথচ সদস্যরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও সক্রিয় উপস্থিতি প্রত্যাশিত। তিনি অর্থমন্ত্রীর নিয়মিত উপস্থিতির কথা উল্লেখ করে অন্য মন্ত্রীদেরও অধিবেশনে থাকার আহ্বান জানান।

এ বিষয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব ও অন্যান্য কাজে ব্যস্ত থাকেন, তবে সংসদ অধিবেশনে তাদের উপস্থিত থাকা উচিত। তিনি আরও বলেন, অর্থমন্ত্রী নিয়মিত উপস্থিত থেকে বিভিন্ন খাতের বিষয়ে ব্যাখ্যা দিয়ে থাকেন, তবে অন্য মন্ত্রীদেরও আলোচনায় অংশ নেওয়া প্রয়োজন।

তিনি মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সরকারি ও বিরোধী দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখেন।

এ সময় বিরোধী দলের বক্তব্যের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিরোধী দলের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলা যায়, কারণ তাদের শীর্ষ নেতৃত্ব অনেক সময় অধিবেশনে উপস্থিত থাকেন না।

পরে স্পিকার সংসদে সবার উপস্থিতির গুরুত্ব তুলে ধরে বলেন, সংসদের কার্যক্রমের সৌন্দর্য ও কার্যকারিতা বজায় রাখতে মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়মিত উপস্থিতি প্রয়োজন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!