AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬ জেলায় ৮ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২৯ পিএম, ২২ জুন, ২০২৬

৬ জেলায় ৮ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী

ছয়টি জেলায় সশস্ত্র বাহিনীর কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাও এ সিদ্ধান্তের আওতায় থাকবেন।

এ বিশেষ ক্ষমতা কার্যকর থাকবে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় এই আদেশ প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী এসব অঞ্চলে নিয়োজিত কর্মকর্তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারা অনুযায়ী তারা নির্ধারিত অপরাধের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

সরকারের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!