দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে রাত ৮টার মধ্যে সব দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারের সাশ্রয়ী উদ্যোগে সহযোগিতা করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে।
তবে এ নির্দেশনার বাইরে থাকবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজারসহ জরুরি প্রয়োজনীয় সেবার প্রতিষ্ঠানগুলো।
ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সহায়ক ভূমিকা রাখবে এবং সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সাহায্য করবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

