AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামের সড়ককে অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৪ পিএম, ২৯ মার্চ, ২০২৬

দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামের সড়ককে অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল

গ্রামাঞ্চলের সড়ক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৯ মার্চ) বিকেলে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার গুরুত্ব দেবে।

মন্ত্রী অভিযোগ করেন, অতীতে বড় বড় প্রকল্পের আড়ালে অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। এমনকি অন্তর্বর্তী সময়েও কিছু ক্ষেত্রে তহবিল বণ্টনে ভারসাম্য ছিল না, যার ফলে দেশের কিছু অঞ্চল উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনায় গ্রামীণ সড়ক ও অবকাঠামোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে দেশের প্রত্যন্ত এলাকাগুলোও সমানভাবে উন্নয়নের সুফল পায়।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!