AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১১ পিএম, ২৫ মার্চ, ২০২৬

স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীকে স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের এবং কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা-বোনসহ স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা সকলকে।

বাণীতে তিনি উল্লেখ করেন, স্বাধীনতা দিবস জাতির মধ্যে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুনভাবে জাগ্রত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন—এ লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা ও দেশপ্রেমকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে এসব মূল্যবোধকে ধারণ করা জরুরি।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতা দিবসের চেতনা থেকে শিক্ষা নিয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।

পরিশেষে, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!