AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অতিরিক্ত তেল না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৯ পিএম, ২৪ মার্চ, ২০২৬

অতিরিক্ত তেল না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর

হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ায় মূলত সংকট দেখা দিয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তবে পর্যাপ্ত মজুত রয়েছে, তাই জনগণকে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে তিনি এ কথা বলেন।

হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ায় মূলত সংকট দেখা দিয়েছে জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তবে পর্যাপ্ত মজুত রয়েছে, তাই জনগণকে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানাচ্ছি।

সবাই প্রয়োজন মতো তেল পাবেন এবং শঙ্কার কোনো কারণ নেই উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, প্রয়োজনের অতিরিক্ত তেল না নিলে সরবরাহ ঠিক থাকবে।

তিনি বলেন,  তেলের দাম বাড়ানো নিয়ে কাজ করে এনার্জি রেগুলেটরি কমিশন, তবে সরকার এখনও তেলের দাম বাড়ায়নি।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!