পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এ কার্যক্রমের ষষ্ঠ দিনে বুধবার (১৮ মার্চ) বিক্রি করা হচ্ছে ২৮ মার্চের যাত্রার টিকিট।
রেলওয়ে জানিয়েছে, আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে এবং যাত্রীদের সুবিধার্থে সব টিকিট অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে।
নির্ধারিত সময় অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট পাওয়া যাচ্ছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ১৩ মার্চ ২৩ মার্চের, ১৪ মার্চ ২৪ মার্চের এবং ১৫ মার্চ ২৫ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে। এছাড়া ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ ২৯ মার্চের টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং ঈদ উপলক্ষে কেনা টিকিট ফেরতযোগ্য নয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

