AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফেনীতে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৪ পিএম, ১৬ মার্চ, ২০২৬

ফেনীতে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান

ফেনীতে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ফেনী শহরের রয়েল সালমন হোটেলের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল মান্নানের সভাপতিত্বে এবং মঞ্জুর হোসেন ইসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম ফারুক মজনু, সংগঠনের পরিচালক আব্দুল কুদ্দুস চৌধুরী, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দীন কায়সার সাব্বির, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দীন নয়ন, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, ফেনী জেলা তাঁতীদলের আহ্বায়ক সারওয়ার জাহান শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক নাসির ইমাম ভূট্টু এবং ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুর নবী।

অনুষ্ঠানে সামাজিক কার্যক্রম ও মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য দুটি ক্যাটাগরিতে বিভিন্ন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন মাদ্রাসার হাফেজদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে গাজী হাবিবুল্লাহ মানিক বলেন, পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাস আমাদের মানবিকতা, সহমর্মিতা ও ন্যায়বোধ জাগ্রত করে এবং সমাজে কল্যাণ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

বিশেষ অতিথি গোলাম ফারুক মজনু বলেন, রমজান মাস দান-সদকা ও যাকাত আদায়ের মাস। যাকাতের মাধ্যমে সমাজে ধনী-গরিবের বৈষম্য কমে আসে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটে। তিনি সমাজের বিত্তবানদের প্রতি যথাযথভাবে যাকাত আদায় করে তা প্রকৃত দরিদ্রদের মাঝে বিতরণের আহ্বান জানান।

ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দীন কায়সার সাব্বির বলেন, রমজান আমাদের ধৈর্য, ত্যাগ ও আত্মসংযমের শিক্ষা দেয়। এই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দীন নয়ন বলেন, রমজান মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং ন্যায় ও সততার পথে চলতে উদ্বুদ্ধ করে। এই পবিত্র মাসের শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হওয়া প্রয়োজন।

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, রমজানের শিক্ষা তরুণ প্রজন্মকে নৈতিকতা ও দায়িত্ববোধে উজ্জীবিত করে।

সভাপতির বক্তব্যে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, পবিত্র রমজানের মর্মবাণী সমাজে ছড়িয়ে দিতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবকল্যাণ, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি জোরদারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!