AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২৫ পিএম, ১৫ মার্চ, ২০২৬

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সংবিধান অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদের কোনো  অস্তিত্ব নেই। বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কিন্তু সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করা হয়নি।

জুলাই সনদের প্রসঙ্গে তিনি বলেন, সরকার এই সনদের মূল বিষয়গুলোকে ধারণ করে। তবে তা বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে এবং এ বিষয়ে সংসদে আলোচনা হবে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নিরপেক্ষতা বজায় রাখতে স্পিকার ও ডেপুটি স্পিকার তাদের দলের পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, “নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের স্বার্থে তারা দলীয় পদ ছেড়ে দিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!