রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহ করতে আজও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়িচালকদের। সরবরাহ স্বাভাবিক না হওয়ায় কয়েকটি পাম্প এখনও পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালু করতে পারেনি।
বুধবার (১১ মার্চ) সকালে তেল নিতে এসে অনেক চালককে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। কেউ ফজরের নামাজের পর, আবার কেউ সাহরি শেষ করে ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন। এমনকি গভীর রাত থেকেও অনেককে লাইনে অপেক্ষা করতে দেখা গেছে।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, ধীরে ধীরে তেলের মজুদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে সরকার নির্ধারিত সীমা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হচ্ছে।
অন্যদিকে চালকদের অভিযোগ, এই পরিস্থিতির কারণে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সমস্যা দ্রুত সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। কেউ কেউ অবৈধভাবে তেল মজুদ করার অভিযোগও তুলেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

