AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্যামিলি কার্ডে বদলাবে পরিবারের জীবনমান: পার্বত্য মন্ত্রী



ফ্যামিলি কার্ডে বদলাবে পরিবারের জীবনমান: পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ব্যক্তি নয়, বরং পুরো পরিবারের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য। নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য নিরসন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে পরিবারকে স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী এ কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ১ হাজার ৯৭টি পরিবারের উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন পার্বত্য মন্ত্রী।

মন্ত্রী বলেন, ব্যক্তি নয়, পরিবারকে উন্নত করা গেলে সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না। বিএনপি জনগণের সেবক। আমরা আমাদের দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এ উপলক্ষে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবদুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিলটন মুহুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মো. আমির হোসেনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!