মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দেওয়ায় বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার।
সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, অর্থমন্ত্রীকে প্রধান করে ৭ সদস্যের এই মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী; স্বরাষ্ট্রমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; বাণিজ্যমন্ত্রী; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং খাদ্যমন্ত্রী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করে তার সম্ভাব্য প্রভাব বাংলাদেশের ওপর কতটা পড়তে পারে তা মূল্যায়ন করবে কমিটি। একই সঙ্গে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনাও প্রণয়ন করা হবে।
এছাড়া প্রয়োজন হলে কমিটিতে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করা যাবে এবং পরিস্থিতি অনুযায়ী সভা আহ্বান করা হবে। কমিটির সার্বিক প্রশাসনিক সহায়তা দেবে অর্থ বিভাগ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

