AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই: মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০১ পিএম, ১০ মার্চ, ২০২৬

জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। তিনি বলেন, অতীতের দীর্ঘ সময় দেশে আইনের সঠিক প্রয়োগ ছিল না এবং অনেক ক্ষেত্রে অনিয়মের সুযোগ তৈরি হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতার মাধ্যমে জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঈদগা মাদ্রাসা মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এই কার্ড নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। পরিবারের নারী প্রধানদের এ কর্মসূচির আওতায় আনা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের জন্য কাউকে কোনো ধরনের অর্থ দিতে হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া লাগবে না। ধাপে ধাপে দেশের সব নারীপ্রধান পরিবার এই সুবিধার আওতায় আসবে বলে আশ্বাস দেন তিনি।

মির্জা ফখরুল জানান, কৃষকদের সহায়তায় ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। পাশাপাশি সেচ সুবিধা বাড়াতে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ঠাকুরগাঁও জেলার উন্নয়নে মেডিকেল কলেজ ও বিমানবন্দর নির্মাণের কাজও শিগগিরই শুরু করা হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জেলার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্যও পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে তারা ঘরে বসেই আয় করার সুযোগ পায়।

জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ৫৮৮ জন নারী ফ্যামিলি কার্ড পাচ্ছেন।

অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!