AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৩ এএম, ৪ মার্চ, ২০২৬

সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা

সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা নিশ্চিত করা, প্রশাসনিক কর্মকাণ্ডে গতি আনা এবং আন্তঃদপ্তর সমন্বয় জোরদার করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।

গত ২ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিস কক্ষে উপস্থিত থাকতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত পরিপত্রে উল্লেখ করা হয়, অনেক ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে বিভিন্ন দাপ্তরিক বা ব্যক্তিগত কর্মসূচিতে যুক্ত হয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হন না। এর ফলে নাগরিক সেবা প্রদান, প্রশাসনিক কার্যক্রম এবং অন্যান্য দপ্তরের সঙ্গে যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা সরকারের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

এমন পরিস্থিতিতে প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট সময়সীমাকে ‘আবশ্যিক অফিস উপস্থিতি সময়’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। দাপ্তরিক সভা, সেমিনার বা কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রেও এই সময় যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪ অনুযায়ী নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করা কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাধ্যতামূলক।

তবে কিছু ক্ষেত্রে এই নির্দেশনার ব্যতিক্রম রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—
শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত এবং প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত নন এমন শিক্ষক ও অনুষদ সদস্যরা; হাসপাতাল, কারাগার, সংবাদ ও নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টারভিত্তিক দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা; জরুরি গ্রাহকসেবায় সরাসরি নিয়োজিত ব্যক্তিরা; মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া ভিভিআইপি বা ডিআইপি প্রটোকল, আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক এবং অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্রেও এই নিয়ম শিথিল থাকবে।

পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া অফিস সময়ের মধ্যে কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না এবং কর্তৃপক্ষকে অবহিত না করে দাপ্তরিক কাজ ব্যতীত অফিস ছাড়াও যাবে না।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই নিয়মিত সচিবালয়ে উপস্থিত থাকছেন এবং প্রতিদিন সকাল ৯টার আগেই অফিসে পৌঁছাচ্ছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!