AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ালো


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১২ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ালো

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আবারও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতাদের কোনো জরিমানা গুনতে হবে না।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আয়কর আইন, ২০২৩-এর ৩৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে জনস্বার্থে এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে স্বাভাবিক ব্যক্তি (ইন্ডিভিজুয়াল) ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) শ্রেণির করদাতারা আগে নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

এর আগে আয়কর রিটার্ন জমার সময়সীমা তিন দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল। উল্লেখ্য, সাধারণত প্রতি বছর আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ থাকে ৩০ নভেম্বর।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!