বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর জরুরি বৈঠকে অংশ নিতে তিনি জেদ্দা যাচ্ছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত দেড়টার পর ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন পররাষ্ট্রমন্ত্রী।
আগামী বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির মন্ত্রীপর্যায়ের জরুরি সভায় তিনি অংশ নেবেন। বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনসহ সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ওআইসির এই জরুরি অধিবেশনের পাশাপাশি সফরকালে পররাষ্ট্রমন্ত্রী সংস্থার সদস্য কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন।
সৌদি আরব সফর শেষে আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

