নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বগুড়া-৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্বের ইচ্ছা প্রকাশ করেন। ফলে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
শেরপুর-৩: ৩ ফেব্রুয়ারি কিডনি-জনিত রোগে মারা যান জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়ী হয়েছে।জোটের ৩টি আসন যোগ করলে মোট ২১২টি আসন।জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে বিরোধী দলের আসনে বসেছে।স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসন নিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

