AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি সরকারের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ মন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১২ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপি সরকারের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ মন্ত্রী

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে মোট ২৫ জনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ২৩ জন নির্বাচিত সংসদ সদস্য এবং দুজন টেকনোক্র্যাট রয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি ও সচিবালয় সংশ্লিষ্ট একাধিক ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পূর্ণ মন্ত্রী হিসেবে যাদের নাম চূড়ান্ত হয়েছে তাদের মধ্যে রয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী ও খন্দকার আব্দুল মোকতাদির।

এ ছাড়া মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে থাকছেন আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব বুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম।

টেকনোক্র্যাট কোটায় পূর্ণ মন্ত্রী হচ্ছেন মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!