AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোজায় মেট্রোরেল চলবে নতুন সূচিতে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪২ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

রোজায় মেট্রোরেল চলবে নতুন সূচিতে

রমজান মাস উপলক্ষে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রমজান মাসের প্রথম দিন থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে বলে ডিএমটিসিএল-এর পরিচালক প্রশাসন এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

মঙ্গলবার ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পরিবর্তিত নতুন সময় সূচি গনমাধ্যমে সরবরাহ করা হয়।

নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

ব্যস্ত সময়গুলোতে ট্রেনের হেডওয়ে ৮ থেকে ১০ মিনিট রাখা হয়েছে। অন্য সময়গুলোতে ১০ থেকে ১৫ মিনিট বিরতিতে ট্রেন চলাচল করবে।
ডিএমটিসিএল জানিয়েছে, রোজাদার যাত্রীদের সুবিধার্থে স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল সঙ্গে রাখতে পারবেন যাত্রীরা।

তবে পানি যেন ছিটকে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকার এবং ব্যবহৃত বোতল নির্ধারিত স্থানে ফেলার নির্দেশনা মানতে হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স ও ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার নেওয়া যাবে না।

শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।


একুশে সংবাদ/ওজি

 

Link copied!