AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় ডাক পেলেন আমিনুল হক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় ডাক পেলেন আমিনুল হক

বিএনপির নব নির্বাচিত সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক ফুটবলার আমিনুল হক।

ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন আমিনুল, কিন্তু জামায়াতে ইসলামী মনোনীত কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে পরাজিত হন।

নির্বাচনে হেরে যাওয়ার পরও আমিনুলকে নিয়ে তুমুল গুঞ্জন ছিল, বিশেষত ক্রীড়ামন্ত্রী পদ নিয়ে। আজ সকালে মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে তাকে ফোন করে মন্ত্রিসভায় ডাকের তথ্য নিশ্চিত করা হয়।

আজ সকাল সাড়ে ১০টার পর নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!