AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, ফিরবেন পতাকা ছাড়া


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, ফিরবেন পতাকা ছাড়া

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথের দিন উপস্থিত থাকবেন, তারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শপথে অংশ নেবেন এবং সেদিন পতাকাবাহী গাড়িতে করে অনুষ্ঠানে যাবেন।

শপথ অনুষ্ঠান শেষে একই গাড়িতে তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে, তবে ফেরার সময় গাড়িতে পতাকা থাকবে না।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব উপদেষ্টাদের শপথ-সংক্রান্ত প্রটোকল ও দায়িত্ব নিয়ে এ বক্তব্য দেন।
প্রেস সচিব আরও উল্লেখ করেন, উপদেষ্টারা সবাই দেশেই অবস্থান করছেন এবং তারা দেশের গর্বিত সন্তান। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রায় তারা সর্বোচ্চ অবদান রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!