AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৭ এএম, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত জাতীয় গণভোটের চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে ইসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফলের গেজেটের পাশাপাশি গণভোটের ফলাফলের গেজেটও প্রকাশ করা হয়েছে।

জুলাই জাতীয় সনদের আওতায় সংবিধান সংশোধন ও রাষ্ট্র সংস্কারসংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের উদ্দেশ্যে এই গণভোট অনুষ্ঠিত হয়। গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা বিপুলভাবে এগিয়ে রয়েছে, যার ফলে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সাংবিধানিক পথ উন্মুক্ত হয়েছে।

ইসির প্রকাশিত তথ্যে দেখা গেছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে সারাদেশে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ হাজার ৬৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। এতে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি।

এছাড়া গণভোটে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ভোট বাতিল হয়েছে। সব মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ১৬ ধারার (৩) উপধারা অনুযায়ী এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

চূড়ান্ত ফলাফলে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবগুলোর পক্ষে জনগণের স্পষ্ট সমর্থন পাওয়া গেছে বলে মনে করছে নির্বাচন কমিশন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!