AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০১ পিএম, ২১ জুন, ২০২৬

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) দুপুর পৌনে ৩টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এটি তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফর। সফরে তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। সফরসঙ্গী প্রতিনিধি দলও সীমিত রাখা হয়েছে।

বিমানবন্দরে তাকে বিদায় জানান সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তারা, যার মধ্যে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সরকারি সূত্রে জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের প্রায় চার মাস পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানান, মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ দলিল স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

সফরের প্রথম দিনে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হবে প্রধানমন্ত্রীকে। পরদিন পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক এবং পরে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

আলোচনায় বাণিজ্য-বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগসহ বিভিন্ন খাত গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে।

এছাড়া মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ এবং প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে।

সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানের উদ্দেশে রওনা দেবেন। সেখানে ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সফর শেষে তিনি ২৬ জুনই দেশে ফেরার কথা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!