AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
আসিফ নজরুল

১৪ ফেব্রুয়ারির মধ্যেই গেজেট, রোজার আগে নতুন সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০১ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

১৪ ফেব্রুয়ারির মধ্যেই গেজেট, রোজার আগে নতুন সরকার

আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ এবং পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, ফলাফলের গেজেট প্রকাশ হওয়ার পর যতো দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে ড. আসিফ নজরুল বলেন, ১৩ ফেব্রুয়ারি রাতে না হলেও ১৪ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের গেজেট প্রকাশ হবে। গেজেট নোটিফিকেশনের তিন থেকে চার দিনের মধ্যে সংসদ সদস্যরা শপথ নেবেন। এমনকি এর আগেই কাজ সম্পন্ন হতে পারে।

এদিকে ২০২৬ সালের রমজান মাস ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। এই প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী রোজার আগেই নতুন সরকার গঠনের সব আনুষ্ঠানিকতা শেষ হবে।

ভোটদান শেষে সন্তোষ প্রকাশ করে আইন উপদেষ্টা বলেন, ইলেকশন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আজ দেশজুড়ে ‘জুলাই জাতীয় সনদ’ বা জুলাই চার্টার অনুমোদনের লক্ষ্যে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। ড. আসিফ নজরুল মনে করেন, এই নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক শাসনের সূচনা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!