AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন


Ekushey Sangbad
স্টাফ রিপোর্টার
০৬:০৫ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন

আগামীকাল (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নতুন সরকার গঠনের এই গুরুত্বপূর্ণ ভোটযজ্ঞে অংশ নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও। রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে নিজ নিজ আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। কেউ সকালে, কেউ নির্ধারিত সময় অনুযায়ী দিনের বিভিন্ন সময়ে ভোটকেন্দ্রে উপস্থিত থাকবেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা-৮ আসনের ভোটার। তিনি ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
আইন মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম জানিয়েছেন, উপদেষ্টা সকালেই ভোট দেবেন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভোট দেবেন গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভোট দেবেন রাজধানীর সেন্ট্রাল রোডস্থ আদর্শ কলেজ কেন্দ্রে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উম্মুল খায়ের ফাতেমা জানান, সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তিনি ভোট দেবেন।

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সকাল ১০টায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ভোট দেবেন ধানমন্ডির কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মহাখালীর ডিওএইচএস এলাকার ভোটার। তিনি বিকেল ৪টার দিকে সেখানেই ভোট দেবেন।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ভোট দেবেন মোহাম্মদপুরের জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ ঢাকা-১৭ আসনের ভোটার। তিনি ভোট দেবেন গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্রে। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও একই কেন্দ্রে ভোট দেবেন।

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার সকাল ৮টায় উত্তরার পরশমণি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন চট্টগ্রামের ভোটার। তবে নির্বাচনের সময় তিনি ঢাকায় অবস্থান করায় ভোট দেবেন না বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানিয়েছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক, ভোট দেবেন চট্টগ্রামের দামপাড়ার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!