দেশে খাদ্যশস্যের সরকারি মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ৫০৭ মেট্রিক টনে দাঁড়িয়েছে। খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৭ জুন পর্যন্ত সরকারি গুদামে চাল, গম ও ধান মিলিয়ে মোট মজুদ রয়েছে কয়েক লাখ টনের বেশি।
এর মধ্যে—চাল: ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ মেট্রিক টন, গম: ৩ লাখ ৩৬ হাজার ৮৩১ মেট্রিক টন, ধান: ১ লাখ ৬১ হাজার ৮৪ মেট্রিক টন ।
ফ্লোটিং বা ভাসমান মজুদ যুক্ত হওয়ার পর মোট মজুদ দাঁড়ায় ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টন।
খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানও চলমান রয়েছে। ১৭ জুন পর্যন্ত মোট ৭ লাখ ১৮ হাজার ৩৭৩ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে।
এছাড়া ২০২৫ সালের ১ জুলাই থেকে ১৭ জুন পর্যন্ত দেশে মোট ৮৫ লাখ ৮৩ হাজার ৫১ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। এর বড় অংশই বেসরকারি খাতে বাণিজ্যিক আমদানি।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশের বর্তমান মজুদকে নিরাপদ পর্যায়ের চেয়ে বেশি হিসেবে ধরা যায়। সাধারণভাবে ১৩ লাখ ৫০ হাজার টন মজুদ থাকলেই তা নিরাপদ হিসেবে বিবেচিত হয়।
খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন বলেন, সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সংগ্রহ কার্যক্রম চলছে এবং মজুদ সন্তোষজনক অবস্থায় রয়েছে।
অন্যদিকে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বোরো সংগ্রহ কার্যক্রম চলমান থাকায় আগামী দিনগুলোতে খাদ্যশস্যের মজুদ আরও বাড়তে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

