AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২১ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন প্রক্রিয়ায় নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে নারী ভোটার ও প্রার্থীদের পাশাপাশি প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী এবং ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষের অধিকারও সমানভাবে অন্তর্ভুক্ত।

জাতিসংঘের বিবৃতিতে নির্বাচনের সময় নারীদের লক্ষ্য করে সাইবার বুলিং, ডিপফেক ভিডিও, পরিকল্পিত অনলাইন হয়রানি, ছবি বিকৃত করে অপব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট ছড়ানোর ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে নারী ভোটার ও নারী প্রার্থীদের হেনস্তার বিষয়ে রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, নারী সংগঠন ও নাগরিক সমাজ যে উদ্বেগ জানিয়েছে—জাতিসংঘ সে বিষয়ে সচেতন রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, নির্বাচনের সময় সহিংসতা ও হয়রানি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। বিশেষ করে নারীদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য ভোটাধিকার

বিবৃতিতে জাতিসংঘ তার সব অংশীদার—রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে—
যাতে নারীদের বিরুদ্ধে কোনো ধরনের বৈষম্য, হুমকি বা সহিংসতার ঘটনা না ঘটে এবং সবাই দায়িত্বশীল ভূমিকা রেখে শান্তিপূর্ণ ও নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিত করে।

জাতিসংঘের মতে, নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়া একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!