AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুইদিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১২ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

দুইদিন বন্ধ  থাকবে দেশের সব দোকান-শপিং মল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা সহ সারাদেশে সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল দুইদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোট গ্রহণে সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ও শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে শিল্পকারখানার শ্রমিকরা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিন ছুটি পাবেন।

জাতীয় নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) স্বয়ংক্রিয়ভাবে সাধারণ ছুটি থাকে। এছাড়া ভোটের আগের দিনও (১১ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরবর্তী দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সাধারণ ছুটি মিলিয়ে নির্বাচনের সময়কালে তিন দিনের বিশ্রাম নিশ্চিত হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!