আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।
আমন্ত্রণপত্র অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বনানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে জামায়াতের নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে।
দলটি জানিয়েছে, নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকে এ ইশতেহার প্রণয়ন করা হয়েছে। এতে দেশের ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন এবং জনকল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার বিষয়ে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতি জাতির সামনে তুলে ধরা হবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো পর্যায়ক্রমে তাদের নির্বাচনি কর্মসূচি ও ইশতেহার ঘোষণা করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

