নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোহেল সরকার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সোহেল সরকারের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়াগাঁও গ্রামে। তিনি সুমেন সরকারের ছেলে।
বুধবার (১০ জুন) ভোরে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ শেখ জানান, মঙ্গলবার বিকেলে রামারবাগ এলাকার একটি ভাড়াটিয়া বাসার ছাদে শিশুটি খেলছিল। এ সময় একই বাড়ির ভাড়াটিয়া সোহেল সরকার শিশুটিকে কৌশলে সিঁড়ির পাশে নিয়ে যায়।
পরে শিশুটি কান্নাকাটি করলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, শিশুটিকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

