AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে নির্দেশ প্রধান উপদেষ্টার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩১ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৬

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকায় সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ও গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দীর্ঘমেয়াদী ধৈর্য ও পেশাদারিত্বের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ড. মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীকে বলেছেন যে আসন্ন নির্বাচন সকলের জন্য অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শঙ্কামুক্ত করতে তাদের নিরপেক্ষতা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং পেশাদারিত্ব বজায় রাখা অপরিহার্য।

প্রধান উপদেষ্টার আগমনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস. এম. কামরুল হাসান তাকে অভ্যর্থনা জানান।

সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!