চলতি ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা অনুমোদনের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দেওয়া বাধ্যতামূলক হবে।
ঢাকার মার্কিন দূতাবাস সোমবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত বাংলাদেশি নাগরিকদের এই বন্ড শর্ত প্রযোজ্য হবে। তবে ২১ জানুয়ারির আগে ইস্যুকৃত বৈধ বি১/বি২ ভিসার ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।
দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করা উচিত নয়। আগাম পরিশোধ ভিসার নিশ্চয়তা দেবে না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে। এছাড়া, সাক্ষাৎকারের আগে জমা দেওয়া অর্থ ফেরতযোগ্য নয়। বন্ডের অর্থ ফেরত পাওয়া যাবে শুধুমাত্র ভিসার শর্তাবলি সঠিকভাবে পূরণ করা হলে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

