AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৮ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৬

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৯ ও ২০ জানুয়ারি দুই দিনব্যাপী বিভিন্ন আয়োজন থাকবে।

১৯ জানুয়ারি (সোমবার):
বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। এ সময় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান রুহুল কবির রিজভী। পাশাপাশি এদিন সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

২০ জানুয়ারি (মঙ্গলবার):
বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের পাশাপাশি বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার জন্মবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির মাধ্যমে দলের নেতা-কর্মীরা নতুন করে উজ্জীবিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, রাজধানীর বাইরেও জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিট পর্যায়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!