AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনে ৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৫ এএম, ৮ জানুয়ারি, ২০২৬

নির্বাচনে ৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের অধিকাংশ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে জানানো হয়, দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতেই নির্বাচনকালীন সময়ে বিজিবি দায়িত্ব পালন করবে।

পরিপত্র অনুযায়ী, ভোটগ্রহণের চার দিন আগে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে বিজিবি মাঠে নামবে এবং তাদের দায়িত্ব পালন চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, দাকোপ, মনপুরা ও রাঙ্গাবালি—এই ছয়টি উপজেলায় বিজিবি মোতায়েন করা হবে না।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে ইতোমধ্যে ১ হাজার ১৫১টি প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ বিধানের আওতায় এসব সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে অংশ নিতে প্রস্তুত প্রায় ১২ কোটি ৭৫ লাখ ভোটার। দেশের ৩০০টি সংসদীয় আসনের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে আনুমানিক ২ লাখ ৬০ হাজার ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনী দায়িত্ব পালনে বিভিন্ন বাহিনীর মোট ৮ লাখের বেশি সদস্য মাঠে থাকবেন। এর মধ্যে আনসার ও ভিডিপির প্রায় ৫ লাখ ৫০ হাজার সদস্য ভোটকেন্দ্রে সরাসরি দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রায় ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য, ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য এবং ৩৫ হাজার বিজিবি সদস্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন।

নির্বাচনকালীন নিরাপদ পরিবেশ বজায় রাখতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও কোস্ট গার্ডও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা দেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!