পুলিশ প্রশাসনে ১৪ জন কর্মকর্তার পদায়ন ও বদলি করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে সংযুক্ত করা হয়েছে। ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুরকে ডিএমপির উপকমিশনার হিসেবে, নোয়াখালী পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন সদর দপ্তরে এবং খুলনা পিটিসির পুলিশ সুপার সোমা হাপাংকে ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ ওসমান গনি এবং সানা শামীনুর রহমানকে অতিরিক্ত কমিশনার পদে পদোন্নতিসহ পদায়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে একই শাখায় ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন, এসবির বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজা এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ারকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান এবং রেলওয়ে পুলিশের পুলিশ সুপার সাইফুল হককে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলির যে আদেশ জারি হয়েছিল, তা বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

