AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১ মার্চ থেকে ঢাকা ও সিলেট থেকে ম্যানচেস্টারগামী ফ্লাইট বন্ধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪৬ পিএম, ৬ জানুয়ারি, ২০২৬

১ মার্চ থেকে ঢাকা ও সিলেট থেকে ম্যানচেস্টারগামী ফ্লাইট  বন্ধ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ঘোষণা করেছে, ঢাকা ও সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারগামী নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে এই রুটের ফ্লাইট স্থগিত থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে ফ্লাইট স্থগিতের তারিখ নির্ধারণ করা হয়েছিল ১ ফেব্রুয়ারি। তবে টিকিটধারী যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এক মাস সময় বাড়ানো হয়েছে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা/সিলেট-ম্যানচেস্টার রুটের পরিবর্তে যাত্রীরা ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে যাত্রা করতে পারবে। এছাড়া ফ্লাইটের তারিখ পরিবর্তন বা টিকিট রিফান্ডের ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

বিমানের পক্ষ থেকে যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সহযোগিতা কামনা করা হয়েছে। ঢাকা ও সিলেট থেকে ম্যানচেস্টার রুট পুনরায় চালু হলে তা যথাসময়ে জানানো হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!