AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জনসমুদ্রে রূপ নিয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০০ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৫

জনসমুদ্রে রূপ নিয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ বিপুল মানুষের সমাগমে জনসমুদ্রে রূপ নিয়েছে। মূল অ্যাভিনিউতে জায়গা না পেয়ে আশপাশের সড়ক, গলি, ভবনের সামনে ও ফাঁকা স্থানে ছড়িয়ে পড়েছেন শোকার্ত মানুষ। যেখানে যতটুকু জায়গা মিলছে, সেখানেই কাতার গড়ে তুলছেন তারা। অনেক স্থানে মানুষের সারি কারওয়ান বাজারের দিকেও বিস্তৃত হতে দেখা গেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ইন্দিরা রোড ও আশপাশের এলাকায় এমন দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, জানাজার মূল স্থানে প্রবেশ করতে না পেরে অনেকে পেছনের দিকে সরে যাচ্ছেন। এ সময় ভবনের গ্যারেজ, সরু গলি ও ছোট-বড় খোলা জায়গায় দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছেন শোকার্ত জনতা।

মিরপুর থেকে আসা মোহাম্মদ রফিক বলেন, এত মানুষের ভিড় যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢোকাই সম্ভব হয়নি। বরং ভেতরে থাকা অনেক মানুষ জায়গার অভাবে উল্টো দিক দিয়ে ফিরছেন। সেই স্রোতের সঙ্গে আমিও এখানে এসে দাঁড়াতে বাধ্য হয়েছি।

মতিঝিল থেকে আসা মোহাম্মদ উজ্জ্বল জানান, এর আগে কখনও এত বিশাল জনসমাগম কোনো জানাজায় দেখেননি। তিনি বলেন, খামারবাড়ি মোড়ে হঠাৎ প্রচণ্ড ভিড় ও ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যাই। তখন লক্ষ্য করি, সামনে আর জায়গা না থাকায় মানুষজন মানিক মিয়া অ্যাভিনিউ ছেড়ে এদিকে ফিরছে।

তিনি আরও বলেন, অতিরিক্ত চাপের মধ্যে তার সঙ্গে থাকা দুজন মাটিতে পড়ে যান। পরে আশপাশের লোকজনের সহায়তায় তারা উঠে দাঁড়াতে সক্ষম হন। পরিস্থিতি আরও খারাপ হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!