AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫০ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৫

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে ভারতের শোকবার্তাটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন জয়শঙ্কর। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের জন্য পরিচিত, সাহস ও সংগ্রামের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। সেই শোকবার্তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পৌঁছে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান এস জয়শঙ্কর। সফর শেষে আজই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!