সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার দুপুর ২টা ৫ মিনিটে তিনি জানাজাস্থলে পৌঁছান এবং সেখানে কাতারে দাঁড়িয়ে অংশ নেন।
জানাজাস্থলে উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় অল্প সময়ের মধ্যেই নামাজে জানাজা শুরু হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা পৌঁছানোর পরপরই বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজাস্থলে আনা হয়। লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

