AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএল নিয়ে লক্ষ্যের কথা জানালেন বিসিবি সভাপতি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৩২ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৫

বিপিএল নিয়ে লক্ষ্যের কথা জানালেন বিসিবি সভাপতি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরকে সামনে রেখে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অতীতের নানা বিতর্ক কাটিয়ে এবারের টুর্নামেন্টকে একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল কাঠামোয় নিয়ে আসাই তার প্রধান লক্ষ্য।

বুধবার গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতি এবারের বিপিএল নিয়ে দুটি বিশেষ লক্ষ্যের কথা উল্লেখ করেন।

বুলবুল জানান, বিসিবির প্রথম লক্ষ্য হলো টুর্নামেন্টটিকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং পরিচ্ছন্নভাবে আয়োজন করা। তিনি বলেন, “আমাদের প্রধান কাজ হলো খেলাটা সুন্দরভাবে মাঠে গড়ানো। বিপিএল গভর্নিং কাউন্সিল পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ফ্র্যাঞ্চাইজিগুলোকেও তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

বিপিএলের পরপরই রয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও বিপিএলকে সরাসরি জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প বলা যায় না, তবুও এই ফরম্যাটে খেলোয়াড়দের প্রস্তুতির জন্য বিপিএলকে বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। সভাপতির মতে, এই টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেটাররা বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার আদর্শ প্ল্যাটফর্ম পাবেন।

 মাঠে খেলা পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা কঠোরভাবে পালনের নিশ্চয়তা দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, “আমাদের অনেক স্টেকহোল্ডার রয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবদানকে আমরা শ্রদ্ধার সাথে দেখছি এবং তাদের প্রতিটি নির্দেশনা অনুসরণ করছি। পরিস্থিতির ওপর আমরা সূক্ষ্ম দৃষ্টি রাখছি যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।”

বিপিএল গভর্নিং কাউন্সিলের ভূমিকা প্রসঙ্গে তিনি আরও যোগ করেন যে, ফ্র্যাঞ্চাইজিগুলোর নিজেদের দায়িত্বের প্রতি আরও যত্নবান হওয়া উচিত এবং সেই অনুযায়ী তাদের নিয়মিত বার্তা দেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!