AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০৬ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে সশস্ত্র বাহিনী আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজনকৃত অনুষ্ঠানে ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং এ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি, সশস্ত্র বাহিনীর ব্যান্ড দল ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ্যসংগীত পরিবেশন করে। দেশের অন্যান্য শহরেও সেনানিবাস ও ঘাঁটি সংলগ্ন এলাকায় সীমিত আকারে ব্যান্ড শো এবং বিমান বাহিনী কর্তৃক ফ্লাই পাস্ট প্রদর্শিত হয়।

বিজয়ের ৫৪তম বছরে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে ফ্রি ফল জাম্প করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমানসহ সশস্ত্র বাহিনীর ৫৩ জন প্যারাট্রুপার। মোট ৫৪ জন অংশগ্রহণকারী এই প্রদর্শনীতে আকাশ থেকে পতাকা হাতে ভূমিতে অবতরণ করেন, যা এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা হিসেবে বিবেচিত এবং বিশ্বরেকর্ড হিসেবে গিনেসে আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ হয়নি।

অনুষ্ঠানটি দেশের গৌরব ও আন্তর্জাতিক ভাবমূর্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ ও বিদেশে বসবাসরত নাগরিকদের মধ্যে জাতীয় পরিচয় ও গৌরবের অনুভূতি জাগ্রত করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি, উপদেষ্টা মন্ডলীর সদস্য, দেশীয় ও বিদেশি কূটনীতিক, সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা।

এছাড়া, বিজয় দিবসের বিশেষ উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম, খুলনা, মোংলা, পায়রা, ঢাকার সদরঘাট, পাগলা (নারায়ণগঞ্জ) এবং বরিশালসহ বিভিন্ন ঘাটে নৌবাহিনীর জাহাজ সকাল ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। দেশের সামরিক জাদুঘরসহ তিন বাহিনীর অন্যান্য জাদুঘরও বিনা টিকিটে দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!