AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২৫ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নির্দিষ্ট সময়ের জন্য মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওই সময়ের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমটিসিএল আরও জানিয়েছে, সাময়িক এই বিরতিতে যাত্রীসাধারণের যে কোনো অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!