AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে উড়ল এয়ার অ্যাম্বুলেন্স


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০১ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে উড়ল এয়ার অ্যাম্বুলেন্স

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, হাদির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুর যাচ্ছেন।

এয়ার অ্যাম্বুলেন্সটি এর আগে সকাল ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছেছিল।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, এবং সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!