AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৪ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পার্বত্য এলাকায় চলমান অশান্ত পরিবেশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিদেশি মহল ও ফ্যাসিস্ট গোষ্ঠীর প্রভাব ঠেকাতে সরকার সর্বাত্মক পদক্ষেপ নিচ্ছে। খাগড়াছড়িসহ পাহাড়ি অঞ্চলে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রমনায় ডিএমপির পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাগড়াছড়িতে অশান্ত পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একটি মহল সেখানে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে দুর্গাপূজার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব চলছে এবং তা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। কিন্তু একটি গোষ্ঠী এ উৎসবকে ব্যাহত করতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

অস্ত্র ও অর্থের যোগান পার্শ্ববর্তী দেশ থেকে আসছে—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে অস্ত্র প্রবাহ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সরেজমিনে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও জানান, পাহাড়ের ওপার থেকে কিছু সন্ত্রাসী গোলাগুলি চালাচ্ছে এবং এর পেছনে বাইরের উৎস থেকে আসা অস্ত্র ব্যবহৃত হচ্ছে। যদিও তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে সাংবাদিকদের প্রশ্নে বিষয়টি স্পষ্ট হয়েছে বলে ইঙ্গিত দেন।

দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “রাস্তা অবরোধ কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন।”

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!