AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাঁচ রাজনীতিবিদ নিয়ে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪৪ এএম, ২২ সেপ্টেম্বর, ২০২৫

পাঁচ রাজনীতিবিদ নিয়ে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা ত্যাগ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, তিনি ও তার সফরসঙ্গীরা এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি নিউইয়র্কে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ দেবেন। তার বক্তব্যে থাকবে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান, এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিরপেক্ষ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার। এছাড়া তিনি শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অভিবাসন, অর্থপাচার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

May be an image of 5 people, suit and the Oval Office

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান।

May be an image of 3 people and aircraft

এ সফরে তিনি জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

এবারের অধিবেশনে বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব পাচ্ছে ৩০ সেপ্টেম্বরের উচ্চপর্যায়ের সম্মেলন—“রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি”—যা প্রথমবারের মতো জাতিসংঘে অনুষ্ঠিত হবে। এই বৈঠকের প্রস্তাবনা আসে অধ্যাপক ইউনূসের পক্ষ থেকে এবং সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

প্রধান উপদেষ্টা ২৫ সেপ্টেম্বর যুব উন্নয়ন বিষয়ক কর্মপরিকল্পনার ৩০তম বার্ষিকী উপলক্ষে বৈঠকেও বক্তব্য রাখবেন। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কমনওয়েলথ, ওআইসি, বিমসটেকসহ বিভিন্ন আন্তর্জাতিক মন্ত্রীপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

অধ্যাপক ইউনূসের ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!