AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২১ পিএম, ২৭ আগস্ট, ২০২৫

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগোতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পাশাপাশি কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

এটি ঘটেছে বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। পরে শিক্ষার্থীরা সেখান থেকে সরে আসে। এর আগে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো তারা শাহবাগ অবরোধ করেছিলেন। শিক্ষার্থীদের স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।

শাহবাগে শিক্ষার্থীদের মূল স্লোগান ছিল— ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘কোটা না মেধায়, মেধায় মেধায়’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান’, ‘অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই’, ‘কোটার নামে অবিচার, বন্ধ করো’, ‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও’।

তাদের তিন দফা দাবি হলো— ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার না করা, ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া এবং দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা।

 


একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!