আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং কৃষকলীগ নেত্রী অ্যাডভোকেট শামীমা আক্তার খানম ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ।
শনিবার (১০ মে) রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিসি তালেবুর রহমান বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র-জনতার চলমান আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।”
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

