AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মুন্সিগঞ্জের তিন প্রতিভাবান ক্রিকেটার

অনূর্ধ্ব-১৪ ঢাকা সাউথ সিলেকশন ক্যাম্পে সুযোগ পেয়েছে


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৭:২১ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৫

অনূর্ধ্ব-১৪ ঢাকা সাউথ সিলেকশন ক্যাম্পে সুযোগ পেয়েছে

মুন্সিগঞ্জের তিন প্রতিভাবান ক্রিকেটার সামজুজ্জামান অভি, দুর্লভ কর্মকার ও মো. আকাশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের ঢাকা সাউথ সিলেকশন ক্যাম্পে সুযোগ পেয়েছেন।

তারা গ্রিন ওয়েল ফেয়ার সেন্টার ক্রিকেট একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন, যেখানে কঠোর পরিশ্রম ও দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের গড়ে তুলছেন। এই একাডেমি দীর্ঘদিন ধরে উদীয়মান ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে কাজ করে আসছে।

একাডেমির পরিচালক রনি খান চিতা বলেন, এই তিনজন ক্রিকেটার ছোটবেলা থেকেই পরিশ্রমী ও প্রতিভাবান। তারা নিয়মিত অনুশীলন করেছে এবং নিজ নিজ জায়গায় উন্নতি করেছে। তাদের সাফল্যে আমরা গর্বিত। আমরা আশাবাদী, ভবিষ্যতে তারা আরও বড় মঞ্চে নিজেদের প্রমাণ করবে এবং দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই অর্জনে মুন্সিগঞ্জের ক্রীড়াঙ্গনে আনন্দের আমেজ তৈরি হয়েছে। পরিবার, কোচ ও স্থানীয় ক্রীড়ামোদীরা তাদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

 

একুশে সংবাদ/ এস কে 

Link copied!