AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেট্রো স্টেশন ভাঙচুর: গ্রেপ্তার ৪


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:২৮ পিএম, ২৮ জুলাই, ২০২৪

মেট্রো স্টেশন ভাঙচুর: গ্রেপ্তার ৪

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর ১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গোয়ান্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৮ জুলাই) এই তথ্য জানানো হয়।

ডিবি সূত্রে জানা যায়, ভিডিও ফুটেজ দেখে মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় জড়িতদের মধ্যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় মেট্রোরেলের কয়েকটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। কবে নাগাদ মেট্রোরেল আবার চালু হবে তা এখনও জানাননি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

গতকাল শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে। ৩০ মিনিটের পথ দুই ঘণ্টায়ও যেতে পারছে না। কবে নাগাদ চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত। যন্ত্রপাতি এনে এক বছরেও এটা সচল করা সম্ভব হবে না বলে জানিয়েছেন এক্সপার্টরা।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Link copied!