AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশালে পারিবারিক সাশ্রয়ী বাজার উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪:৫৫ পিএম, ২৪ মার্চ, ২০২৪

বরিশালে পারিবারিক সাশ্রয়ী বাজার উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। জনগণের সুবিধার কথা চিন্তা করেই স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বরিশালে পারিবারিক সাশ্রয়ী বাজার খোলা হয়েছে। পর্যায়ক্রমে এ বাজারের সংখ্যা বৃদ্ধি করা হবে।

প্রতিমন্ত্রী গতকাল শনিবার বরিশাল সদরের বিভিন্ন এলাকায় সাশ্রয়ী বাজার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

পরে নগরীর ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা শেখ আনোয়ার হোসেন ছালেকের মায়ের এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের পিতার মৃত্যুতে তাদের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এসময় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

Link copied!